‘মির্জা আব্বাস সুস্থ হয়ে ফিরে আসুক এই দোয়া করি’
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০২:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাসের সুস্থ্যতা কামনা করেছেন।

অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে মির্জা আব্বাস একজন অগ্রনী সেনাপতি ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার যাত্রায় তাঁর মতো অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন আছে। আমরা দোয়া করি, আল্লাহ দ্রুত তাঁকে সুস্থ্য করুন।

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। তার অবস্থা গুরুতর হওয়ায় আজ সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

আইএইচ/