
|
শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ:
১৩ মার্চ, ২০২৬, ০৯:৪৯ সকাল
নিউজ ডেস্ক |
ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের জন্য সম্মানী প্রদানের লক্ষ্যে গত বুধবার (১১ মার্চ) এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানী প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আগামীকাল শনিবার (১৪ মার্চ) এই সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিসহ কমিটির অন্যান্য সদস্যরা। আইএইচ/ |