
|
রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখুন: শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ:
১৩ মার্চ, ২০২৬, ০৯:৩৫ সকাল
নিউজ ডেস্ক |
পবিত্র রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান। শায়খ আহমাদুল্লাহ লিখেন- শত বছর ধরে মাদরাসা শিক্ষাব্যবস্থা দ্বীনের সুরক্ষা এবং সৎ ও আদর্শবান নাগরিক তৈরিতে নিরলস ভূমিকা রেখে চলেছে। এই রমাদানে আপনার গরিব আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অন্যান্য দাতব্য সংস্থার পাশাপাশি মাদরাসাগুলোর প্রতি বিশেষভাবে লক্ষ রাখুন। বিশেষত যেসব মাদরাসায় এতিম ও দুস্থ শিক্ষার্থী রয়েছে, সাধ্যমতো সেখানে দান করুন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন- আসুন, দ্বীনের এই দূর্গগুলো রক্ষার এই মহান মিশনে আমরা সবাই শামিল হই। আইএইচ/ |