
|
বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
প্রকাশ:
১১ মার্চ, ২০২৬, ০২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ মার্চ) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সভাপতিত্বে দুপুর ১টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। ইসি কর্মকর্তা বলেন, সেনাবাহিনীসহ সকল বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের আসন্ন নির্বাচন ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে সে বিষয়গুলো এখানে আলোচনা হবে। যাদের চিঠি দেওয়া হয়েছিলো তাদের মধ্যে রয়েছেন- সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ওভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র্যাব-এর মহাপরিচালক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক [স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডি]। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল। আইএইচ/ |