‘রমজানের শিক্ষা কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে’
প্রকাশ: ০৯ মার্চ, ২০২৬, ০১:২৮ দুপুর
নিউজ ডেস্ক

খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষাসৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান বলেছেন, পবিত্র রমজান মাস মুমিনদের জন্য আল্লাহর একটি বিশেষ নেয়ামত। দীর্ঘ সিয়াম সাধনা আমাদেরকে পাপাচার ও মন্দ কাজ থেকে বিরত থাকা এবং পূণ্য ও কল্যাণমূলক কাজের শিক্ষা দেয়। রমজানের মহান শিক্ষা কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার (৮ মার্চ) বিকাল ৫টায় নগরীর মেহমান রেস্টুরেন্টে শাখা সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় সংসদের সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডা. এ.এ তাওসিফ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মুহিবুর রহমান, কারী মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি'র সিলেট মহানগর আহ্বায়ক মো. জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিলুল হক তালুকদার, জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমাদ হেলাল। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা রওনক আহমদ, আব্দুল হান্নান তাপাদার, কে এম আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. তুতিউর রহমান, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, মহানগর শাখর সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, ইসলামি যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা সহুল আহমদ, বিশিষ্ট সংগীত শিল্পী আহমদ আব্দুল্লাহ, জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর সিলেটের পরিচালক খসরুল আলম প্রমুখ।

আইএইচ/