
|
আজকের ঢাকার আবহাওয়া নিয়ে যা জানা গেল
প্রকাশ:
০৯ মার্চ, ২০২৬, ০৯:৪৪ সকাল
নিউজ ডেস্ক |
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাব আংশিক মেঘলা থাকতে পারে। ফলে আজ রোদের দেখা মিলবে না। আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামানও কমতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে এবং তা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আকারে ৩০-৪০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। এর আগে শুক্রবার ৬টায় তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আইএইচ/ |