
|
ঈদুল ফিতরের ছুটি বাড়িয়ে পরিপত্র জারি
প্রকাশ:
০৮ মার্চ, ২০২৬, ০৪:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি একদিন বাড়িয়ে পরিপত্র জারি করা হয়েছে। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে পরিপত্রে বলা হয়েছে। আইএইচ/ |