
|
চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের অর্থনৈতিক অবস্থা জানাল সৌদি আরব
প্রকাশ:
০৭ মার্চ, ২০২৬, ০১:১০ দুপুর
নিউজ ডেস্ক |
চলমান যুদ্ধে ইরানের হামলার পর এবার নিজেদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানাল সৌদি আরব। দেশটির অর্থমন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরও দেশের আর্থিক অবস্থান শক্তিশালী রয়েছে এবং তাদের একাধিক রপ্তানি পথ রয়েছে। এর মধ্যে লোহিত সাগর অন্যতম। মন্ত্রণালয়টির মুখপাত্র এক বিবৃতিতে সাম্প্রতিক উন্নয়ন উল্লেখ করলেও সরাসরি সংঘাতের বিষয়ে কিছু বলেননি। মুখপাত্র বলেন, ‘সৌদি আরবজুড়ে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আমরা অর্থনৈতিক ও আর্থিক সূচকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং বর্তমান তথ্য নিশ্চিত করছে যে, আমাদের আর্থিক অবস্থান ও মধ্যমেয়াদি দৃষ্টিভঙ্গি শক্তিশালী।’
সূত্র: আলজাজিরা আইএইচ/ |