দুবাইবাসীর ফোনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জরুরি সতর্কবার্তা
প্রকাশ: ০৬ মার্চ, ২০২৬, ০৩:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ের বাসিন্দাদের ফোনে জরুরি সতর্কতা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা উল্লেখ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) এই সতর্কবার্তা পাওয়ার পর অনেক বাসিন্দা উদ্বেগ প্রকাশ করেন। 

বার্তায় বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। তাই সবাইকে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, আশ্রয়ে যাওয়ার সময় জানালা, দরজা এবং খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে। নিরাপত্তার স্বার্থে নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

আইএইচ/