
|
ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ১০
প্রকাশ:
০৬ মার্চ, ২০২৬, ১১:১১ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর কামারপাড়ার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের আগুনে দগ্ধ ১০ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। এদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৬ মার্চ) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে আগুনে দগ্ধ ১০ জন এসেছেন। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের চিকিৎসা চলছে। সাত জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টরে কবরস্থান রোডের আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে ছড়ানো আগুনে দগ্ধ হন দুই পরিবারের ১০ সদস্য। আইএইচ/ |