
|
ইরানের বিরুদ্ধে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া
প্রকাশ:
০৫ মার্চ, ২০২৬, ০৩:১১ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনে জরুরি পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক ঘোষণায় এ কথা জানান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে তার দেশের ‘সামরিক সরঞ্জাম’ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ইতোমধ্যে সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি। আলবানিজ অস্ট্রেলীয় পার্লামেন্টে বলেন, তার সরকার অঞ্চলটিতে (মধ্যপ্রাচ্য) ছয়টি সংকট মোকাবিলা দল পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। তবে অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম এসবিএস জানিয়েছে, দুটি সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। সূত্র: আল জাজিরা আইএইচ/ |