
|
খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা
প্রকাশ:
০২ মার্চ, ২০২৬, ০৪:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থী। বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীরভাবে শোকাহত এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার পুনর্ব্যক্ত করেছে যে, সংঘাত কোনো স্থায়ী সমাধান বয়ে আনে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব বলে বাংলাদেশ বিশ্বাস করে। আইএইচ/ |