
|
‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’
প্রকাশ:
০১ মার্চ, ২০২৬, ০৩:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইরান একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ, এবং সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হলো—‘প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি স্পষ্ট অবজ্ঞা’। বাংলাদেশ খেলাফত মজলিস এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং মনে করিয়ে দিচ্ছে যে, এমন ধরণের সহিংসতা কোনোভাবেই বৈধতা পেতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দিনের সামরিক উত্তেজনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, এবং এর প্রভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাত গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন করছে এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করছে। বিবৃতিতে নেতৃদ্বয়, সব সংশ্লিষ্ট পক্ষ—বিশেষত যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানসহ—কে আহ্বান জানিয়েছে যে, অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান অনুসরণ করতে হবে। এমএম/ |