
|
‘ইরানে মার্কিন-ইসরাইলি হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত’
প্রকাশ:
০১ মার্চ, ২০২৬, ১০:০১ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ ইরানের ওপরে মার্কিন-ইসরাইলি যৌথ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেছেন, মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত এই হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি কলংকজনক দৃষ্টান্ত তৈরি করলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ইরানের ওপরে হামলা বন্ধের আহবান জানাই। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বিশ্বের সকল শান্তিপ্রিয় দেশ ও জাতির প্রতি এই হামলার প্রতিবাদ জানানোর আহবান জানান। তিনি জাতিসংঘকে অবিলম্বে যুদ্ধবিরতির উদ্যোগ গ্রহণকরার আহবান জানান। তিনি বিবৃতিতে ইরানের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হওয়ায় মার্কিন-ইজরাইলের প্রতি নিন্দা প্রস্তাব আনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। অধ্যক্ষ ইউনুস আহমাদ বাংলাদেশ সরকারের প্রতি এই অযৌক্তিক হামলার নিন্দা করার এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় কুটনৈতিক পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান। এমএম/ |