
|
চবিতে কওমি শিক্ষার্থীদের উদ্যোগে ১০ দিনব্যাপী ফ্রি কোরআন শিক্ষা সম্পন্ন
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
পবিত্র রমজান উপলক্ষে কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী ‘ফ্রি কোরআন শিক্ষা’ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ১০ম রমজানে জোহরের নামাজের পর জিরো পয়েন্ট জামে মসজিদে কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, গত ১ম রমজান থেকে শুরু হওয়া এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। প্রতিদিন বাদ জোহর নির্ধারিত সময়ে তাজবীদসহ শুদ্ধ কোরআন তিলাওয়াত, মৌলিক আরবি উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন আরবী বিভাগে শিক্ষার্থী আবেদ আজীম ও রিফাত হারুন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যস্ত ক্যাম্পাস জীবনের মাঝেও ধর্মীয় শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং কোরআন শুদ্ধভাবে পড়ার চর্চা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, রমজানের পরও নিয়মিতভাবে কোরআন শিক্ষার সেশন এবং ইসলামী জ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আইএইচ/ |