
|
লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা : নৌপরিবহনমন্ত্রী
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১০ দুপুর
নিউজ ডেস্ক |
লাইটার জাহাজে ভোগ্যপণ্য আটকে রেখে বাজারে সংকট তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে এসে একটি লাইটার জাহাজে গম পাওয়া গেছে। নির্ধারিত সময়ে পণ্য খালাস না করে আটকে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আইএইচ/ |