
|
সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার
প্রকাশ:
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২ দুপুর
নিউজ ডেস্ক |
সারাদেশের মসজিদগুলোর তালিকা প্রস্তুত এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য প্রেরণের আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থিত সকল মসজিদের তালিকা প্রস্তুত এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য প্রেরণের জন্য একটি ছকও সংযুক্ত করা হয়েছে। এমতাবস্থায়, তার বিভাগ/জেলায় অবস্থিত সকল মসজিদের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুতকরত আগামী ২ মার্চের মধ্যে ই-মেইলে (ifacoordinationmosque@gmail.com) সফট কপি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রসঙ্গত, বিএনপি সরকার সারাদেশে মসজিদে কর্মরত খতিব, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দিতে চায়। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এর প্রক্রিয়া হিসেবেই এই তথ্য চাওয়া হয়েছে। |