চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ রাত
নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানোর অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদশা মিয়া পুল শান্তি সওদাগর গলি এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও নিরাপদ খাদ্য অধিদপ্তর-এর সমন্বয়ে র‌্যাব-৭-এর একটি দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নগরীর বাকলিয়া থানার বাদশা মিয়া পুল শান্তি সওদাগর গলি এলাকায় অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানো এবং বিএসটিআই-এর অনুমোদন ছাড়া বিক্রি করে প্রতারণা করা হচ্ছিল। 

আরও জানায়, এসব অভিযোগে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ ৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। 

তিনি আরও বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও ভেজাল নিয়ন্ত্রণে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

আইএইচ/