
|
ঈদের আগে ইমাম, মুয়াজ্জিনদের ভাতা দেবে সরকার
প্রকাশ:
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৩ বিকাল
নিউজ ডেস্ক |
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার। তবে এই সম্মানী কত টাকা তা সরকার এখনও নির্ধারণ করেনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগেই কয়েকটি এলাকায় শুরু হবে এই কার্যক্রম বলে । শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন । তিনি আরও জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেবে। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে। কত টাকা সম্মানি ভাতা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
আইএইচ/ |