
|
বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশ:
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
মহান শহীদ দিবস ও আন্তরর্জতিব মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষদের বাংলায় কথা বলে শুভেচ্ছা জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকা’-র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।’ ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের মানুষের সাথে সংহতি জানাই।’ |