
|
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২২ সকাল
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৪৭ এর স্বাধীনতার পরে রাষ্ট্রভাষা প্রশ্নে যে অস্থিরতা তৈরি হয়েছিলো তার নির্মম ও চুড়ান্তরূপ ছিলো ১৯৫২ এর একুশে ফেব্রুয়ারি। সংগ্রামে অর্জিত নিজ রাষ্ট্রের ভাষা হিসেবে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে আন্দোলন করতে বাধ্য হওয়া এবং সেই আন্দোলনে গুলি করে হত্যা করার মতো বর্বরতা আর হয় না। কিন্ত দুঃখজনক বাস্তবতা হলো, ৪৭ এর স্বাধীনতার পরে রাষ্ট্র পরিচালনায় পাকিস্তানীদের স্বেচ্ছাচারিতা প্রাধান্য পাওয়ায় এই নির্মম ঘটনার শিকার হতে হয়েছে আমাদের রফিক, আব্দুল জব্বার, বরকত ও আব্দুর সালামদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের রূহের মাগফিরাত কামনা করছি, জান্নাতে তাদের উচুঁ মাকামের জন্য দোয়া করছি এবং তারাসহ ভাষা আন্দোলনে শরীক সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
এনএইচ/ |