
|
গণইফতারে অংশ নিলেন প্রতিমন্ত্রী নুর
প্রকাশ:
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩১ বিকাল
নিউজ ডেস্ক |
প্রথম রমজানে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে যোগ দিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা গেছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতিবছরের মতো এবারও রমজান জুড়ে গণইফতার কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি রমজানে মাসব্যাপী চলবে। তিনি বলেন, ‘এ কার্যক্রম পরিচালিত হয় জনগণের সহযোগিতায়। যে কেউ চাইলে এই গণইফতার কর্মসূচিতে সহযোগিতা করতে পারেন।’ রমজানের প্রথম দিনেই এমন আয়োজনকে দলীয় সংহতি ও জনসম্পৃক্ততার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমএম/ |