এবারে সংসদে কওমি-আলিয়ার ২৪ আলেম!
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল নির্বাচনে অংশ নিলেও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে ৯টি দল। এর মধ্যে চারটি ইসলামি দল মিলিয়ে মোট ৭২টি আসনে জয় পাওয়ায় ধর্মভিত্তিক রাজনীতির উপস্থিতি এবারের সংসদে বিশেষভাবে নজর কাড়ছে। স্বাধীনতার পর এই প্রথম একাধিক ইসলামি দলের প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে জাতীয় সংসদে। সংসদে ইসলামি ধারার দলগুলোর মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে জামায়াতে ইসলামী। দলটির নির্বাচিত ৬৮ জন সাংসদের মধ্যে অন্তত ২০টি আসনে মাদরাসা শিক্ষিতরা জয়লাভ করেছেন। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন। তারা সবাই কওমি ও আলিয়া মাদরাসার আলেম। 
বাংলাদেশ খেলাফত মজলিস ‘রিকশা’ প্রতীকে ময়মনসিংহ-২ ও মাদারীপুর-১ আসনে জয়লাভ করেছে। খেলাফত মজলিস ‘দেয়ালঘড়ি’ প্রতীকে জয় পেয়েছে সিলেট-৫ আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীকে জয়ী হয়েছে বরগুনা-১ আসনে।
মাদারীপুর-১ আসনে মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, ময়মনসিংহ-২ আসনে মাওলানা মুহাম্মাদুল্লাহ, সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান এবং বরগুনা-১ আসনে মাওলানা মো. ওয়ালীউল্লাহ নির্বাচিত হয়েছেন। তারা সবাই কওমি আলেম। 
এছাড়া জামায়াতে ইসলামী থেকে মাদরাসাপড়ুয়া আলেম এমপিদের মধ্যে অন্তত ২০ জন রয়েছেন। তারা হলেন-
১. মাওলানা মুফতি মো. আমির হামজা (কুষ্টিয়া-৩)
২. মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪)
৩. মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১)
৪. মাওলানা নাজমল হুদা (মেহেরপুর-২)
৫. মাওলানা মো. আবুল কালাম আজাদ (খুলনা-৬)
৬. মাওলানা সালাহ উদ্দিন (গাজীপুর-৪)
৭. মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬)
৮. ড. মাওলানা মো. কেরামত আলী (চাঁপাইনবাবগঞ্জ-১)
৯. মাওলানা মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)
১০. মাওলানা মোঃ আবু তালিব (ঝিনাইদহ-৪)
১১. ড. মাওলানা মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২)
১২. ব্যারিস্টার মাওলানা মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১)
১৩. মাওলানা মো. আব্দুল আলীম (বাগেরহাট-৪)
১৪. মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমান (যশোর-১)
১৫. হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)
১৬. মুহাদ্দিস মুহাম্মাদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২)
১৭. মুহাদ্দিস হাফেজ মুহাঃ রবিউল বাশার (সাতক্ষীরা-৩)
১৮. মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)
১৯. মাওলানা নুরুল আমিন (রংপুর-৬)
২০. আব্দুল করিম (গাইবান্ধা-২)

এনএইচ/