তেজগাঁও মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা মুজিবুর রহমান আর নেই
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫১ বিকাল
নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মাওলানা মুজিবুর রহমানের বন্ধু ড. মাওলানা মুশতাক আহমদ আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওলানা মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি বাসাতেই অবস্থান করছিলেন। আজ সকালে তার অবস্থা গুরুতর হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা মুজিবুর রহমান হাটহাজারী মাদরাসার ফারেগ। তিনি পরবর্তী সময়ে বিভিন্ন মাদরাসায় দরস দিয়েছেন। সবশেষ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত রাজধানীর তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিম ছিলেন।

আরএইচ/