
|
নতুন মন্ত্রিসভায় দফতর বণ্টন: কোন মন্ত্রণালয়ে কে?
প্রকাশ:
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
নতুন সরকারের মন্ত্রিসভায় দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতারা; পাশাপাশি একাধিক টেকনোক্র্যাটকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীদের দায়িত্ব * স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় — মির্জা ফখরুল ইসলাম আলমগীর * অর্থ ও পরিকল্পনা — আমির খসরু মাহমুদ চৌধুরী * স্বরাষ্ট্র — সালাউদ্দিন আহমদ * বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ — ইকবাল হাসান মাহমুদ * মুক্তিযুদ্ধ বিষয়ক — হাফিজ উদ্দিন আহমেদ * মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ — আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন * পররাষ্ট্র (টেকনোক্র্যাট) — খলিলুর রহমান * পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন — আব্দুল আওয়াল মিন্টু * ধর্ম বিষয়ক — কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ * ভূমি — মিজানুর রহমান মিনু * সংস্কৃতি — নিতাই রায় চৌধুরী * বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট — খন্দকার আব্দুল মুক্তাদীর * শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ — আরিফুল হক চৌধুরী * তথ্য ও সম্প্রচার — জহির উদ্দিন স্বপন * কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য (টেকনোক্র্যাট) — মোহাম্মদ আমিন উর রশিদ * বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন — আফরোজা খানম রিতা * পানি সম্পদ — মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি * দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ — আসাদুল হাবিব দুলু * আইন, বিচার ও সংসদ বিষয়ক — মো. আসাদুজ্জামান * গৃহায়ন ও গণপূর্ত — জাকারিয়া তাহের
* পার্বত্য চট্টগ্রাম বিষয়ক — দীপেন দেওয়ান * শিক্ষা — এ এন এম এহসানুল হক মিলন এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ফকির মাহবুব আনাম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে। প্রতিমন্ত্রী পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন: * এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন * অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ * মো. শরীফুল আলম — বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট * শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র * সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য * ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি * ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ * মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া * মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক * হাবিবুর রশিদ ও মো. রাজীব আহসান — সড়ক পরিবহন, রেলপথ ও নৌ * মো. আব্দুল বারী — জনপ্রশাসন * মীর শাহে আলম — স্থানীয় সরকার * মো. জুনায়েদ আব্দুল রহিম — অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র * ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধ বিষয়ক * ফারজানা শারমিন — মহিলা ও শিশু ও সমাজকল্যাণ * শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, ধর্ম ও আইন * মো. নুরুল হক নুর — শ্রম ও প্রবাসী কল্যাণ * ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার * এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা * এম এ মুহিত — স্বাস্থ্য, ডাক-টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি * আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত * ববি হাজ্জাজ — প্রাথমিক ও গণশিক্ষা * আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতি আরএইচ/ |