
|
রমজানে পুরো মাস স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
প্রকাশ:
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র রমজান উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার ১৫ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক। পুরো রমজান মাসে স্কুলগুলোতে যেন ছুটি দেওয়া এ জন্য হাইকোর্টে রিট আবেদনও করা হয়। সেই রিট আবেদনের শুনানি নিয়ে উচ্চ আদালত এই নির্দেশ দেন। এমএম/ |