
|
এমপিদের বেতন-ভাতা কত?
প্রকাশ:
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়। বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন, ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘Member of Parliament (Remuneration and Allowances) Order, 1973’ অনুযায়ী, যা সময়ের সঙ্গে একাধিকবার সংশোধিত হয়েছে। সর্বশেষ সংশোধন হয় ২০১৬ সালে। মূল বেতন ও মাসিক ভাতাপ্রচলিত বিধান অনুযায়ী একজন সংসদ সদস্যের—
অর্থাৎ বেতনের বাইরে দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে আলাদা ভাতা নির্ধারিত রয়েছে। যানবাহন ও ভ্রমণ সুবিধাসংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান। পাঁচ বছর দায়িত্বকাল পূর্ণ হলে একই সুবিধায় আবারও নতুন একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে। ভ্রমণ সুবিধার ক্ষেত্রে—
দৈনিক ভাতা
চিকিৎসা ও বীমা সুবিধাসংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। এ ছাড়া মাসিক ৭০০ টাকা চিকিৎসাভাতা দেওয়া হয়। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার সরকারি বীমা সুবিধা প্রযোজ্য। পাশাপাশি বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে। টেলিযোগাযোগ সুবিধাসংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয়। টেলিফোন ভাড়া ও কল বাবদ মাসিক ৭,৮০০ টাকা বরাদ্দ থাকে। আয়কর সংক্রান্ত বিষয়উল্লেখযোগ্য বিষয় হলো—সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান, সেগুলো আয়করমুক্ত হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায়, মূল বেতনের পাশাপাশি দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা সংসদ সদস্যদের জন্য বিদ্যমান রয়েছে। এনএইচ/ |