গণপরিবহন চলাচল নিয়ে সর্বশেষ বার্তা
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৯ সকাল
নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে যানবাহন চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।

পরে বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকেই গণপরিবহন চলাচল বন্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রত্যাহার করা হয়। তবে রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করতে দেখা যায়।

এর আগে, বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুম জানান, গণপরিবহন বন্ধের কোনো সরাসরি সরকারি নির্দেশনা ছিল না। তবে বাস রিকুইজিশনের কারণে স্বাভাবিক সেবা ব্যাহত হয়েছে।

 এমএম/