
|
গাজায় ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
প্রকাশ:
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪১ সকাল
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ২০ হাজার সেনা নিয়ে গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ইন্দোনেশিয়া একাই ৮ হাজার সেনা পাঠানোর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র প্রাবোও সুবিয়ান্টোর। খবর আল-জাজিরার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন বলে প্রতিবেদনে বলা হয়। গত বছর গাজার শান্তিরক্ষা বাহিনীর জন্য ২০ হাজার সেনা প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছিল ইন্দোনেশিয়া। তবে দেশটি বলেছে, বাহিনীর ম্যান্ডেটের বিস্তারিত জানা ছাড়া মোতায়েন চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে না। সাংবাদিকদের মুখপাত্র প্রাসেত্যো হাদি বলেন, ইন্দোনেশিয়া গাজায় ৮ হাজার সেনা পাঠাতে পারে। তবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট শর্ত বা কার্যক্রম এলাকার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি মাসের শেষদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোওকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। |