
|
সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলতে ইসলামী অনুশাসন ব্যতীত সম্ভব নয় : মাওলানা আবদুল কাইয়ূম
প্রকাশ:
০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। ইসলামী অনুশাসন ব্যতীত ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতীক হাতপাখাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমরা সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলতে চাই। জনগণের শান্তি ও উন্নয়ন করতে চাঁদাবাজমুক্ত উন্নত মুরাদনগর গড়তে আলেম প্রার্থীকে হাতপাখা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নীতি আদর্শের পরিবর্তন ব্যতীত কাঙ্খিত মুক্তি লাভ করা সম্ভব নয়। মাওলানা কাইয়ূম একজন পরীক্ষিত ও নীতিবান নেতা। তাই ভালো নেতা ও নীতির মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলুন। আজ বিকেলে বাবুটিপাড়া ও ছালিয়াকান্দি ইউনিয়নে পৃথক পৃথক উঠান বৈঠকে হাতপাখার প্রার্থী ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাজী আব্দুল করীম, মাওলানা দেলাওয়ার আমীন, মুফতী মানসুরুল হক, মাওলানা শোয়াইব হুসাইন, আরএইচ/ |