
|
আজকের বাজারে স্বর্ণের দাম
প্রকাশ:
০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) সারাদেশে একই দামে বিক্রি হবে স্বর্ণ। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের নতুন দাম- ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা ১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে বলা হয়েছে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ২৪ টাকায় বেচাকেনা হচ্ছে। এমএম/ |