
|
আলেম-ওলামাদের পরামর্শে কাজ করতে চাই: বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব
প্রকাশ:
০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা-৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার জন্য আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি নাগরিক সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলামকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকারের কথা জানান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তার সাক্ষাৎকার গ্রহণ করেন আওয়ার ইসলামের সাব এডিটর মুহিউদ্দীন মাআয। মুহিউদ্দীন মাআয: আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী এবং জনগণ কেন আপনাকে বেছে নেবে? হাবিবুর রশিদ হাবিব: আমি এই এলাকার সন্তান। আমার জন্ম, বেড়ে ওঠা সব এখানেই। রাজনৈতিক সুবাদে আমার এই এলাকায় পদচারণা ৩৮ বছর। একারণে এলাকার সবার সঙ্গে আমার সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি মানুষের পাশে থেকে কাজ করে এসেছি। এই দীর্ঘদিনের চলাফেরায় তারা আমার ভালো-মন্দ সবই জানে। এটাও জানে, ঢাকা-৯ আসনকে নিয়ে আমি কী স্বপ্ন দেখি? বাংলাদেশকে নিয়ে কী স্বপ্ন দেখি? একারণেই আমি মনে করি, ভোট দেওয়ার জন্য আমার অতীত ও বর্তমানের কর্মকাণ্ড এলাকাবাসীকে আশাবাদী করে তুলবে । মুহিউদ্দীন মাআয: আপনি জনগণের ভোটে বিজয়ী হলে এলাকার উন্নয়নে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে? মুহিউদ্দীন মাআয: এলাকার মসজিদ মাদরাসার উন্নয়নে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? এছাড়া বিএনপির ৩১দফা দাবির মধ্যে উল্লেখ আছে, আলেমদের প্রাপ্য সম্মানটুকু প্রতিষ্ঠা করা। যাতে তারা ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে। মাসিক-বাৎসরিক ভাতা প্রদান করা। পাশাপাশি তাদের প্রতিষ্ঠান-সংগঠনগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এবং আগামীর বাংলাদেশের উন্নয়নে তাদের ভূমিকাকে নিশ্চিত করা। এটা শুধু আমাদের বক্তব্য না বরং এটা সুদূরপ্রসারী পরিকল্পনা যা বাস্তবায়ন হলে সকলে বুঝতে পারবে, বিএনপি ইসলামি দাওয়াতের ব্যাপারে পূর্ণ সহযোগী ও ইসলামপন্থী দল। মুহিউদ্দীন মাআয: বিগত দিনগুলোতে আমরা দেখেছি আলেমরা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। জুমার মসজিদ থেকে তাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। আপনারা সরকার গঠন করলে আলেমরা স্বাধীনভাবে কোরআন-হাদিসের আলো ছড়াতে পারবে কী? মুহিউদ্দীন মাআয: একজন আইন প্রণেতা হিসেবে সংসদে ইসলাম ও মুসলমানের পক্ষে আপনি কি ভূমিকা রাখবেন? মুহিউদ্দীন মাআয: ঢাকা-৯ আসনের ভোটারদের প্রতি আপনার বিশেষ বার্তা কী। এমএম/ |