
|
ছোট আমলের বড় প্রাপ্তি
প্রকাশ:
০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ দুপুর
নিউজ ডেস্ক |
ছোট ছোট আমলও কেয়ামতের দিন অনেক মূল্যবান হয়ে যাবে। তাই ছোট কোনো নেক কাজকে অবহেলা করা উচিত নয়। কারণ ইখলাসের সঙ্গে ছোট ছোট কাজই আমাদের এনে দিতে পারে বড় প্রাপ্তি। কোরআনে কারিমে বলা হয়েছে, ‘সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে। কারণ, সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে’।-সুরা জিলজাল হাদিসে ইরশাদ হচ্ছে, “হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে, যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। ’ (বুখারি : ৬৪০৬) (সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি) অর্থাৎ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। (সুবহানাল্লাহিল আজিম) অর্থাৎ মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। বর্তমানে বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের সম্ভব হয় না।
এনএইচ/ |