
|
তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন তরুণ আলেমরা
প্রকাশ:
০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৮ সকাল
নিউজ ডেস্ক |
ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছে তরুণ আলেমদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গুলশান ও বনানী এলাকার বিভিন্ন মার্কেট ও সড়কে লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে ভোটের আহ্বান জানান। তরুণ আলেমরা ঢাক-১৭ নির্বাচনী আসনের (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড- ১৫,১৮,১৯ ও ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) বিভিন্ন এলাকা ও বাজারে ভোট প্রার্থনা করেন। পথসভায় বক্তব্যে আলেমরা বলেন, আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও দলটির মনোনীত প্রার্থীদের বিজয়ী করা জরুরি। তারা বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তারা গুলশান-বনানী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। জনসংযোগকালে তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের কাছ থেকে লিফলেট গ্রহণ করেন। লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রাজ্ঞ ও সমাজসচেতন আলেম হাফেজ মাওলানা সালেহ আহমদ আজম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি এনায়েতুল্লাহ, মুফতি জাকারিয়া সিদ্দিকী, মুফতি জুবায়ের গনি, মুফতি মাহমুদ হাসান ও মুফতি হিফজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের তরুণ আলেম ও বিএনপির সমর্থকরা। এনএইচ/ |