
|
লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে বিজয়ী হবো ইনশাআল্লাহ: খেলাফত মজলিস প্রার্থী
প্রকাশ:
০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দীন স্বাস্থ্যসেবার উন্নয়ন ও কুয়াকাটাকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বিনাসুদে ঋণ ও স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাসসের পটুয়াখালী জেলা ভ্রাম্যমাণ সংবাদদাতা এনামুল হক এনা। বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী? তিনি বলেন, আমার আরেকটি বড় প্রতিশ্রুতি হলো কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা। এতে দেশ-বিদেশের পর্যটক আকৃষ্ট হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুয়াকাটার সঙ্গে জাহাজমারা, সোনারচর ও চর হেয়ারকে সংযুক্ত করে একটি পর্যটন হাব গড়ে তুলতে চাই। পাশাপাশি জেলেদের দাদন প্রথা থেকে মুক্ত করে বিনাসুদে ঋণের ব্যবস্থা করবো এবং কৃষকদের জন্য বিনামূল্যে সার ও উন্নত বীজ সরবরাহের উদ্যোগ নেবো। এছাড়াও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত সড়ককে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী? বাসস: জুলাই সনদ ও গণভোট নিয়ে আপনার ব্যক্তিগত অবস্থান কী? বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী? পটুয়াখালী-৪ আসন কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে এ এলাকা নদী ও সমুদ্রঘেরা হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, লবণাক্ততা ও অবকাঠামোগত দুর্বলতা দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বরিশাল বিভাগের উপকূলীয় জেলা পটুয়াখালীর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে। পর্যটন নগরী কুয়াকাটা, সম্ভাবনাময় পায়রা বন্দর ও বিস্তীর্ণ নদী-চরাঞ্চল নিয়ে গঠিত এই আসনটিকে ঘিরে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধার—এসব ইস্যুই এবার ভোটের আলোচনায় প্রধান্য পাচ্ছে। এবারের নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিশের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. জহির উদ্দীন আহমেদ। তাঁর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। ফলে এ আসনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। এমএম/ |