খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৩ বিকাল
নিউজ ডেস্ক

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ভোটে অংশ নিয়েছে খেলাফত মজলিস। তবে দলটি আলাদাভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার, দুপুর ১২টায় পল্টনস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ঠিকানা: ফায়েনাজ টাওয়ার (ফ্ল্যাট ১১/এ, লিফট ১১), ৩৭/২ পুরানা পল্টন কালভার্ট রোড, ঢাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের পক্ষ থেকে এই প্রেস ব্রিফিং। উপস্থিত থাকবেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরএইচ/