
|
বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচন করার সুযোগ নেই
প্রকাশ:
০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের আজকের আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না। এনএইচ/ |