
|
৪০ দিনব্যাপী ইসলাহ নাহু সরফ প্রশিক্ষণ কোর্স
প্রকাশ:
২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল
নিউজ ডেস্ক |
|
আগামী ১৫-শাবান, ১৪৪৭ মোতাবেক ৪-ফেব্রুয়ারি-২০২৬ বুধবার শুরু হতে যাচ্ছে, মারকাযুল ইসলাহ পরিচালিত নাহু-সরফ ও আরবী আদব প্রশিক্ষণ কোর্স। যাদের জন্য এ নাহু-সরফ প্রশিক্ষণ কোর্স— আপনি দাওরা শেষ করেছেন? শিক্ষকতাকে পেশা হিসেবে নেয়ার কথা ভাবছেন? কিন্ত আরবিতে দুর্বল। অথবা আপনি কি নাহু-সরফ, আরবি বলা ও লেখায় দক্ষ হতে চান? নাহু-সরফ পারেন কিন্ত তারকিব জটিল মনে হয় এবং ইবারতে দুর্বলতা আছে? তবে— নতুনত্ব ও মৌলিকত্ব দিয়ে সাজানো আমাদের প্রশিক্ষণ কোর্স। আপনার যাবতীয় দুর্বলতা দূর করতে, আপনাকে দক্ষ ও আত্মবিশ্বাসী করতে আমাদের এই প্রচেষ্টা। প্রশিক্ষণের বিষয় ১. আরবি শব্দ ও বাক্য বিশ্লেষণ, মৌখিক ও লেখিক অনুশীলন। ২. ইজরার মাধ্যমে তারকীব, তাহকীক ও অনুবাদ শিক্ষা। ৩. নাহু, সরফ, বালাগাত ইত্যাদি সমন্বয়ে আরবি থেকে বাংলা ও বাংলা থেকে আরবি করার অসাধারণ যোগ্যতা তৈরি করা। ৪. আরবি কথোপকথন ৫. সহজে ও দ্রুত নাহু-সরফের কায়েদা মুখ¯’ করানো। ৬. অনর্গল ইবরাত পড়ার যোগ্যতা সৃষ্টি। আমাদের লক্ষ্য : আমরা চাই মহিলা মাদরাসাগুলো সম্পূর্ণভাবে মহিলা পরিচালক ও শিক্ষকের মাধ্যমে পরিচালিত হোক। মহিলা মাদরাসায় অধ্যয়ন যাতে আরো লক্ষ্যপূর্ণ হয়, সেই আত্মপ্রত্যয় সৃষ্টি হোক। শুধু নামে নয়, জ্ঞানেও যাতে আলেমার গুণাগুণ অর্জিত হয়। কোর্স ফি : কোর্স ফি দুই হাজার পাঁচশত টাকা মাত্র। থাকা ও খাবার তিন হাজার পাঁচশত টাকা। মোট ছয় হাজার টাকা মাত্র। যোগাযোগ মুফতী কাজী সিকান্দার প্রতিষ্ঠাতা পরিচালক মারকাযুল ইসলাহ মহিলা মাদরাসা ভর্তি চলছে— শিশু থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত নাজেরা ও হিফজ বিভাগ আরবী আদব বিভাগ কুমিল্লাপাড়া, মাদবরবাজার, কামরাঙ্গীরচর, ঢাকা ০১৮১৭৭১১৪৩৮ আরএইচ/ |