
|
মাওলানা হানিফ জালান্দারী অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা
প্রকাশ:
২০ মার্চ, ২০২৪, ১১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
পাকিস্তান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসের সাধারণ সম্পাদক মাওলানা কারী মুহাম্মদ হানিফ জালান্দারী অসুস্থ হয়ে একটি হাসপাতালে ভর্তি আছেন। জানা যায়, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে। এদিকে তার সুস্থতা কামনায় উম্মাহর কাছে বিশেষ দোয়ার আহবান জানিয়েছেন তার ছেলে আহমদ হানিফ জালান্দারী। এনএ/ |