হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে পরিচিত, তাঁর সুযোগ্য ভাতিজা, কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া এবং লক্ষ্মীপুরের লুধুয়া মাদরাসার শায়খুল হাদিস, বিশিষ্ট আলেমেদ্বীন শায়েখ আল্লামা ফারুক আহমাদ (হাজী সাহেব হুজুর) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে রাজধানীর মিটফোর্ড এলাকায় অবস্থিত নিউ ঢাকা মডার্ন ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আল্লামা ফারুক আহমাদের সুস্থতা কামনায় তাঁর স্নেহভাজন ছাত্র, মুহিব্বিন, মুতাআল্লিকিন ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন।
দেশের বিভিন্ন মাদরাসা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
প্রতিনিধি/আইও