সোমবার, ২৫ মে ২০২৬ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৮ জিলহজ ১৪৪৭


৮ দিনের ‘সীরাহ ইনটেন্সিভ’, সুযোগটি গ্রহণ করতে পারেন আপনিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিকভাবে আয়োজন করা হচ্ছে ৮ দিনব্যাপী অনলাইন সীরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ: ৮ দিনের সীরাত সফর’। বাংলাদেশ ও পাকিস্তানের প্রখ্যাত ইতিহাসবিদ, সীরাত গবেষক ও শীর্ষস্থানীয় আলেমদের অংশগ্রহণে আয়োজিত এ কোর্সটি আগামী ৩১ মে থেকে শুরু হয়ে ৭ জুন পর্যন্ত চলবে।

কোর্সটি আয়োজন করেছে সিরাজাম মুনীরা ইনস্টিটিউট। আয়োজকদের মতে, বর্তমান সময়ে নৈতিক সংকট, মানসিক অস্থিরতা ও ধর্মীয় ভুল ব্যাখ্যার প্রেক্ষাপটে রাসুলুল্লাহ সা.-এর জীবনীভিত্তিক সঠিক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কোর্সে সীরাতুন নবী সা.-এর আলোকে রাসুলুল্লাহ সা.-এর জীবন, শিক্ষা ও সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কোর্সে থাকছে—

৮ দিনব্যাপী ধারাবাহিক অনলাইন ক্লাস

সীরাতের ১৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা

আধুনিক যুগের প্রশ্ন ও সংশয়ের বিশ্লেষণ

হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ

প্রতিটি সেশনের সংক্ষিপ্ত নোট

সফল অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট

আন্তর্জাতিক স্কলারদের অংশগ্রহণ

এই কোর্সে পাকিস্তান ও বাংলাদেশের একাধিক খ্যাতনামা আলেম, গবেষক ও দাঈ রিসোর্স পারসন হিসেবে যুক্ত থাকছেন। তাদের মধ্যে রয়েছেন—

মাওলানা আবু আম্মার যাহেদুর রশিদী

মাওলানা ইসমাইল রেহান

মুফতি রশীদ আহমদ খুরশীদ

ড. হাফেজ সাইয়েদ আজিজুর রহমান

মাওলানা খালেদ আনসারী

ড. উসমান শরীফ

মাওলানা আবু সাবের আবদুল্লাহ

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন

মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী

মাওলানা মুসা আল হাফিজ

মাওলানা মাহমুদ হাসান মাসরুর

প্রতিদিন দুটি অনলাইন সেশন অনুষ্ঠিত হবে—

সকাল ১১টা থেকে ১২টা

রাত ৯টা থেকে ১০টা

মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে গুগল মিট।

আয়োজনটির সঞ্চালনায় থাকবেন আব্দুল গাফফার।

রেজিস্ট্রেশন ও ফি

কোর্সে অংশ নিতে সিরাজাম মুনীরা ইনস্টিটিউটের ফেসবুক পেজে যোগাযোগ অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে নিবন্ধন করা যাবে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই আন্তর্জাতিক সীরাত কোর্স অংশগ্রহণকারীদের জীবনে রাসুলুল্লাহ সা.-এর আদর্শকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ